বিইএসের নতুন কমিটির সভাপতি তাহমীদ, মহাসচিব জাহাঙ্গীর

বিইএসের নতুন কমিটির সভাপতি অধ্যাপক তাহমীদ মালিক আল-হুসাইনী (বাঁয়ে) ও মহাসচিব অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম |ছবি: বিইএসের সৌজন্যে

২০২৬-২০২৮ মেয়াদে বাংলাদেশ আর্থকোয়েক সোসাইটির (বিইএস) নতুন নির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক তাহমীদ মালিক আল-হুসাইনী। আর মহাসচিব নির্বাচিত হয়েছেন অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম।

সোমবার সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত শনিবার নতুন নির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ড. জেআরসি সিভিল ইঞ্জিনিয়ারিং ভবনের সেমিনার কক্ষে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয় এবং অন্য পদগুলোর দায়িত্ব পাওয়া ব্যক্তিরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সশরীর ও অনলাইনে ভোট গ্রহণ করা হয়।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ড্যাফোডিল ইন্টারন্যশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এম আর কবির এবং সদস্য রূপক মুৎসুদ্দী ও রফিকুল ইসলাম নির্বাচনের এই ফলাফল ঘোষণা করেন।

ভূমিকম্প ঝুঁকি হ্রাসে সক্রিয় ভূমিকা রাখার জন্য গঠিত বিইএস ২০০২ সালে প্রয়াত অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর সভাপতিত্বে যাত্রা শুরু করে।।

ঘোষিত ফলাফল অনুযায়ী, নবনির্বাচিত কমিটিতে সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সৈয়দ আশরাফ উল ইসলাম ও আব্দুল লতিফ খান। এ ছাড়া ট্রেজারার পদে অধ্যাপক মোহাম্মদ আল আমিন সিদ্দিকী এবং এডিটর পদে অধ্যাপক সৈয়দ ইশতিয়াক আহমেদ নির্বাচিত হয়েছেন।

কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে আরও ছয়জন নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন মো. আব্দুল মালেক সিকদার, অধ্যাপক মোহাম্মদ শরিফুল ইসলাম, সৈয়দ মাহফুজ আহমেদ, মোহাম্মদ মাহবুবুল আলম (নয়ন), মোহাম্মদ আনোয়ার হোসেন ও মুহাম্মদ মাহবুবুল আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *